ক) প্যাসকেলের সূত্র বিবৃত কর। প্যাসকেলের সূত্রঃ আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ ...
ক) প্যাসকেলের সূত্র বিবৃত কর।
প্যাসকেলের
সূত্রঃ আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে
চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে
সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
খ) নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীলঃ
আমরা জানি, ρ ঘনত্ববিশিষ্ট কোনো তরলের য গভীরতায় চাপের মান, P=hρg ; যেখানে g অভিকর্ষজ ত্বরণ। কোনো নির্দিষ্ট স্থানে g ধ্রুবক এবং নির্দিষ্ট গভীরতায় h ধ্রুবক। সেক্ষেত্রে P∝ρ হবে।
যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ কত হবে সেটা ঘনত্বের উপর নির্ভর করে। সুতরাং বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপের মান তরলের প্রকৃতির উপর নির্ভর করে।
COMMENTS